শিরোনাম
◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১০:৫৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাত চাওয়ায় বাবার হাত ভেঙে দিল ছেলে

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে ছেলের কাছে ভরণপোষণ চাওয়ায় বাবা মো. সেকান্দার আলী সিকদারের (৮৪) দুই হাত ভেঙে দিয়েছে ছেলে সবুজ সিকদার। আর টিভি

রোববার (৯ মে) দুপুরে সংবাদ পেয়ে নাতনি এসে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর আগে শনিবার (৮ মে) ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃদ্ধ সেকান্দার আলী বাউফল থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সেকান্দার আলী সিকদার জানান, তার সংসার জীবনে ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছেন। তার সঙ্গে ২ ছেলে মিজান ও সবুজ থাকেন। তিনি স্ত্রীসহ ছেলেদের নিয়ে বসবাস করেন। তবে ছেলেরা তার ভরণপোষণ দেন না। শনিবার (৮ মে) দুপুরে সবুজের সঙ্গে বাড়ির বাঁশ কাটা নিয়ে সেকান্দার আলীর কথা কাটাকাটি হয়। তিনি এসময় ছেলেকে ভরণপোষণ দিতে বলেন।

এ কারণে সবুজ সিকদার ক্ষুব্ধ হয়ে দায়ের উল্টো দিক দিয়ে তাকে মারধর করে ঘরে আটকে রাখেন। পরে রোববার (৯ মে) দুপুরে এ সংবাদ পেয়ে বড় ছেলে সিদ্দিকুর রহমান সিকদারের মেয়ে (নাতনি) মরিয়ম বেগম তার দাদাকে উদ্ধার করেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়