শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়কের পাশে তোশকে মোড়ানো অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (২৪) এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কের পুটিয়া (মালিখিল) মোড় এলাকায় তোশকে মোড়ানো অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, তোশক দিয়ে মোড়ানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তোশক খুলে তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, লাশটি রক্তাক্ত ছিল। ওই তরুণীর মাথা ও মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে তাকে হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে যাওয়া হয়েছে।

তিনি বলেন, এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র: সমকাল অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়