শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ২০ কিলোমিটার জুড়ে যানজট

রাইসুল ইসলাম: [২] দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে দিনে ফেরি চলাচল বন্ধ ও রাতে শুধুমাত্র পন্য বাহী ফেরি চলাচল করায় সিরাজগঞ্জে যানবাহনে চাপ বেড়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুর পাল্লার গণপরিবহন সহ বিভিন্ন যানবাহনের চাপ বাড়ায় শনিবার দুপুর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার নলকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

[৩] প্রিয়জনের সাথে ঈদ করতে বঙ্গবন্ধু সেতু পার হয়ে দুর পাল্লার বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকে গাদাগাদি করে কয়েকগুণ বাড়তি ভাড়া দিয়ে বাড়ী ফিরছেন ঢাকা ফেরত যাত্রীরা।

[৪] কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, হঠাৎ করে যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আবার কখনও যানজট কমে যানবাহন ধীর গতিতে চলছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দুর পাল্লার কোন বাস ও মাইক্রোবাস এবং ট্রাকে করে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করলে সে সমস্ত যানবাহন বঙ্গবন্ধু সেতু পশ্চিমে আটকে দেয়া হচ্ছে।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়