শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নগরকান্দায় সাড়ে ৮ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি বিতরণ

এস.এম আকাশ: [২] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাড়ে ৮ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী বিতরণ করছেন রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থ্পনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক কাজী আব্দুস সোবহান।

[৩] শনিবার সকাল ৮টায় নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে এই শাড়ী লুংগী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম। পরে ডাঙ্গী ইউনিয়নের পক্ষ থেকে মানবতার সেবক হিসেবে কাজী আব্দুস সোবহানকে সম্মাননা স্বরপ একটি ক্রেস্ট প্রদান করা হয়।

[৪] কাজী আব্দুস সোবহান গত দুই মাসে নগরকান্দা ও সালথার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার উন্নয়নে প্রায় ৩৪ লক্ষ টাকা দান করেছেন। এছারাও তিনি নড়িখালী বায়তুর রহমান জামে মসজিদের ফ্লোরের টাইলস দেওয়ার ঘোষনা দিয়েছেন।

[৫] নড়িখালী বায়তুর রহমান জামে মসজিদের সভাপতি এস.এম আকাশ জানান, কাজী আব্দুস সোবহান সাহেব অত্যান্ত ভালো মনের মানুষ। আল্লাহুর কাছে দোয়া করি তিনি যেন অনেক দিন সুস্থ্য শরিরে বেঁচে থেকে এভাবেই গরীব মানুষের পাশে থাকতে পারেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ