শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০২:৪৬ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ঈদে হানিফ সংকেতের ভিন্ন আঙ্গিকের ইত্যাদি

বিনোদন ডেস্ক: দীর্ঘ তিন দশক ধরে ‘ইত্যাদি’ ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে। ঈদ অনুষ্ঠানমালায় জনপ্রিয় এ ম্যাগাজিন অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা যোগ করে। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রিয় এ অনুষ্ঠানটির জন্য।

বর্ণিল ও বিষয়ভিত্তিক নানান উপকরণে সাজানো হয়েছে এবারের ‘ইত্যাদি’। শত শিল্পীর পরিবেশনায় থাকবে ‘রমজানের ওই রোজার শেষে, এলো খুশির ঈদ’ গানটি। এ ছাড়া তারকাদের নিয়ে নিত্যনতুন বিষয়ের ওপর মজার মজার পর্ব, বিদেশিদের অংশগ্রহণে সমাজহিতৈষী বিভিন্ন আনন্দদায়ক পর্বও থাকছে।

তবে এবারের ‘ইত্যাদি’র সেই চিরচেনা চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। কারণ করোনাভাইরাস। এবার চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ‘ইত্যাদি’ ধারণ করা হয়নি। ইতোপূর্বে প্রচারিত ঈদ ইত্যাদির কয়েকটি পর্ব থেকে সংকলন করে ভিন্নভাবে সাজানো হয়েছে এবারের ‘ইত্যাদি’। এবার শুরু এবং শেষে থাকবে বিশেষ চমক, যা নতুনভাবে ধারণ করে সংযোজন করা হয়েছে এই বিশেষ পর্বে।

জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত হয়েছে ‘ইত্যাদি’। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে ‘ইত্যাদি’। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়