শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাউন্ট এভারেস্টে পর্বতারোহীদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ

সুমাইয়া ঐশী: [৩] করোনার বাড়বাড়ন্তে ছাড় পায়নি পৃথিবীর বৃহত্তম পর্বত মাউন্ট এভারেস্ট। গত এপ্রিল থেকে সেখানে আরোহীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর খবর পাওয়া যায়। এরপর থেকেই একের পর এক শনাক্তের খবর প্রকাশ্যে আসতে থাকে। বেসরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় ৩০ জন পর্বতারোহী করোনা আক্রান্ত হয়েছেন, তবে সরকারি হিসাবে এ সংখ্যা মাত্র ৪। সিএনএন, সিটিভি নিউজ, এবিসি ১৭ নিউজ

[৪] প্রখ্যাত শেরপা মিঙ্গমা জানিয়েছেন, সর্বশেষ অন্তত ১৯ জনকে পশ্চিম এভারেস্টের চুঁড়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বাকি ১২ জনের লক্ষণ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

[৫] এনিয়ে পর্বতারোহীদের দলনেতা লুকাস ফুর্তেনবাচ জানান, পর্বতারোহীরা আশঙ্কা করছেন করোনা সংক্রমণ বাড়ায় এভারেস্টে পর্বতারোহণ বন্ধ করে দিতে পারে নেপাল সরকার। তিনি আরও বলেন, আমার ধারণা করোনা সংক্রমণের সংখ্যাটা আরও বেশি। নেপালের পর্যটন মন্ত্রণালয় থেকে বারবার আরোহীদের ফিরে যেতে বলা হচ্ছে। এনিয়ে উদ্বিগ্ন অনেকেই।

[৬] নেপালের অর্থনীতির বড় একটি অংশ পর্যটন খাতের ওপর নির্ভরশীল। করোনার কারণে গত বছর দেশটিতে পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারী করা হলে, ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে দেশটি। এই ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছর পর্বতারোহীদের অনুমতি দেওয়ায় এভারেস্টে ছড়িয়ে পড়ে সংক্রমণ। এতে বিতর্কের মুখে পড়ায় ফের একই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়