শিরোনাম
◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে পিকআপ ভ্যান চালানোর আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার এক

আতিকুর রহমান:[২] গাজীপুরের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যান চালানোর আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো সোহরাব হোসেন (৩০)। অবশেষে শেষ রক্ষা হলো না তার। মহানগরের বাংলাবাজারের জাঙ্গালিয়াপাড়া এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ধরা পরে পুলিশের হাতে।

[৩] বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে দশটার দিকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশ।পরে শুক্রবার (৭ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ।

[৪] গ্রেপ্তার সোহরাব হোসেন রাজবাড়ী জেলার সদর থানার আব্দুল মান্নানের ছেলে। সে পেশায় পিকআপ ভ্যান চালক। মহানগরের বাংলাবাজারের জাঙ্গালিয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকে।

[৫] জিএমপি'র সদর থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ বলেন, ''গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাড়ে দশটায় দিকে জাঙ্গালিয়াপাড়া এলাকায় সোহরাব হোসেনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় তার বাসা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।''

[৬] এসআই বশির আহমেদ আরো বলেন, ''২০২০ সালে সোহরাব হোসেনকে গাঁজাসহ গ্রেপ্তার করেছিলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ। তার নামে আশুগঞ্জ থানায়ও একটি মাদক মামলা রয়েছে। সে পিকআপ ভ্যান চালানোর আড়ালে দীর্ঘদিন যাবৎ গাঁজা ব্যবসা করে আসছিলো।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়