শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০২:৩৫ রাত
আপডেট : ০৭ মে, ২০২১, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় স্থানীয় প্রভাববিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

সোহেল রানা ডালিম: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় স্থানীয় প্রভববিস্তারকে কেন্দ্র করে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে এলাপাতারি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার মনির আহমেদ নামে একজনকে কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের জিল্লু মেম্বরের আম বাগানের নিকট এ ঘটনা ঘটে।

আটক মনির আহমেদ (১৭) একই এলাকার জাকির আহমেদের ছেলে।

জানা যায়, এলাকায় প্রভাববিস্তারকে কেন্দ্র করে গাড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়ার নজরুল ইসলামের সঙ্গে ছাগলাপাড়ার কয়েকজনের বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার রাতে গাড়াবাড়িয়া হাট থেকে ফেরার পথে জিল্লু মেম্বারের আমবাগানের কাছে নজরুলকে আটক করে এলাপাতারি কুপিয়ে জখম করে প্রতিপক্ষ দুর্বৃত্তরা।

পরে নজরুলের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম নজরুলকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতলের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন একই সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘গুরুতর জখম অবস্থায় নজরুলকে জরুরি বিভাগে নেয় হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘স্থানীয় প্রভাববিস্তারকে কেন্দ্র করে সদর থানাধীন গাড়াবাড়িয়া গ্রামে নজরুলকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ঘটনার সঙ্গে জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্তুতি চলমমান রয়েছে। মামলা হলে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ