শিরোনাম
◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও)

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড আক্রান্তের পরে টেস্ট না করেও কিভাবে বুঝবেন আপনি নেগেটিভ

ডা. রুমি আহমেদ: আপনার যদি কোভিড হয় - জ্বর নেমে যাবার তিন দিন পর থেকেই আপনি কোভিড নেগেটিভ| টেস্ট করে দেখার কোন প্রয়োজন নেই আপনি নেগেটিভ হলেন কিনা| আপনার যদি কোভিড পজিটিভ হয় কিন্তু কোন সিম্পটম নাই - তাহলে টেস্ট পজিটিভ এর নয় দিন পরেই আপনি নেগেটিভ - টেস্ট করে নেগেটিভ দেখানোর দরকার নাই!

মূল কারণ হচ্ছে ১০ দিন পরে আপনি কোভিড নেগেটিভ| এটা কনফার্ম করার জন্য টেস্ট লাগবে না! কারন আপনার টেস্ট পজিটিভ আসতে পারে আরো ছয় সাত মাস! ব্যাখ্যা হচ্ছে ভাইরাস মারা গেলেও মৃত ভাইরাস এর কঙ্কাল নাকে গলায় রয়ে যায়! ওই ফ্র্যাগমেন্ট গুলোই পিসিআর টেস্ট পজিটিভ করে দিতে পারে! এক্ষেত্রে যা হয় তা হচ্ছে একবার পজিটিভ একবার নেগেটিভ আবার পজিটিভ - এধরণের উদ্ভট আচরণ শুরু করে টেস্ট রেজাল্ট গুলো!

পিসিআর টেস্ট ছাড়া আরেকটা টেস্ট আছে - এন্টিবডি টেস্ট| এন্টিবডি টেস্ট করার আগে নিজেকে প্রশ্ন করুন কেন টেস্ট টা করাচ্ছেন! আগে ইনফেকশন হয়েছিল এটা জানার জন্য করলে এক কথা! এখন ইনফেকশন আছে কিনা তা ধরার জন্য এন্টিবডি টেস্ট কার্যকর না |

আপনি ভ্যাকসিন নিয়েছেন এবং আপনার শরীরে এন্টিবডি ডেভেলপ করলো কিনা তা জানার জন্য যদি টেস্ট করতে চান তাহলে এটা জানা দরকার যে প্রায় সবগুলো এন্টিবডি টেস্ট কিট ভাইরাস এর নিউক্লিওক্যাপসিড প্রোটিন এর বিরুদ্ধে যে এন্টিবডি হয়েছে তা ডিটেক্ট করে| IgG N |

ভ্যাকসিন নিলে স্পাইক প্রোটিন এর বিরুদ্ধে এন্টিবডি হয় , নিউক্লিওক্যাপসিড প্রোটিন এর বিরুদ্ধে এন্টিবডি হয় না | আপনি ভ্যাকসিন নেয়ার পর এন্টিবডি টেস্ট করলে টেস্ট টা নেগেটিভ হবে - কারণ আপনার আগে যদি কোভিড না হয়ে থাকে তাহলে তাহলে আপনার তো নিউক্লিওক্যাপসিড প্রোটিন এর বিরুদ্ধে এন্টিবডি থাকার কথা না!

তবে রিসেন্টলি স্পাইক প্রোটিন এন্টিবডি চেক করার কিট বের হয়েছে | ভ্যাকসিন নেয়ার পর আপনার স্পাইক প্রোটিন এন্টিবডি পজিটিভ হবার কথা!

সূত্র: ফেসবুক থেকে নেওয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়