শিরোনাম
◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা ◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী ◈ সৌদিগামী ও ফেরত ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ◈ ৯ দিন পর ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ ◈ ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয় ◈ অনৈতিক সুবিধা গ্রহণের অ‌ভি‌যো‌গে খুলনা রেঞ্জে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে সেতুর মুখ বন্ধ, বিপাকে কৃষক

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত সেতুর মুখ বন্ধ করে বাউন্ডারী নির্মাণ করার অভিযোগ উঠেছে নৈশ প্রহরী গোলাপের বিরুদ্ধে। গোলাপ হোসেন সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের নৈশ প্রহরী ও খোর্দ্দ শিয়ালকোলের কলির গ্রামের চান মিয়ার ছেলে।

[৩] সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের রাস্তায় ২০১৫-১৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে খোর্দ্দ শিয়ালকোল কলির মোড় এলাকায় রাস্তার খালের উপরে আরসিসি সেতু নির্মাণ করা হয়। এতে নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা।

 

[৪] বৃহস্পতিবার (৬ মে) বেলা ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর মুখ বন্ধ করে নির্মাণ করা হচ্ছে বাড়ির বাউন্ডারী। সেতুটির মুখের চারপাশে বাউন্ডারী নির্মাণ করে মাটি ফেলে সেতুটির পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারে বন্ধ করে দিয়েছে। ফলে অসময়ে দেখা দিবে জলাবদ্ধতা, বাড়বে জনদুর্ভোগ।

[৫] ঐ এলাকার ভুক্তভোগী কৃষক আবুল হোসেন, মাহমুদ, সোহরাব আলী, শামসুল হক, ছাবেদ আলী, জুরান আলী, জহুরুল ইসলাম, আব্দুল মোতালেব, শাহাদত হোসেন জানান, কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল হাজারো কৃষকের জীবন জীবিকার কথা না ভেবে সেতুর মুখ বন্ধ করে দিয়ে নিজেদের সুবিধাভোগ করার জন্য সেতুটির মুখ বন্ধ করে দিচ্ছে। এ কারণে বর্ষা মৌসুমে ঐ গ্রামের প্রায় ১ হাজার বিঘা জমি বন্যার পানি আটকে থাকবে। এতে বিপাকে পড়বে ঐ এলাকার কৃষক।

[৬] এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সেতুটির মুখ বন্ধ করার বিষয়টি আমার জানা নেই, আমি এখনি খবর নিচ্ছি।

[৭] এ ব্যাপারে সদর উপজেলা ভুমি কর্মকর্তা রহমাতুল্লাহ জানান, সেতুটির মুখ বন্ধ বিষয়ে আমার জানা নেই, আমি ঐ ইউনিয়নের নায়েবকে এখনি ঐ স্থানে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ