শিরোনাম
◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় ইবি শিক্ষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল মৃত্যুবরণ করেছেন।বুধবার (৫ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে স্যার কুষ্টিয়াতেই চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন তিনি। স্যারের জানাজা এবং দাফন পারিবারিক সিদ্ধান্তের আলোকে উনার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে সম্পন্ন হবে।

জানা যায়, অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল দাওয়াহ বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিভাগের সভাপতি, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।বাংলা নিউজ ২৪

 

  • সর্বশেষ