শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপরিপক্ক মুজাফ্ফর পুরি লিচু চড়া দামে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে

শরীফ শাওন: [২] রাজশাহী, দিনাজপুর ও খুলনা অঞ্চল ছাড়াও ঢাকার বাজারে অপরিপক্ক লিচুর সয়লাব। অসময়ে লিচু কিনতে ক্রেতাদের দাম গুণতে হচ্ছে প্রায় ৩ গুণ বেশি। রাজধানীর কাওরান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ১০০ লিচু ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

[৩] মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক কে জে এম আব্দুল আওয়াল জানান, বাজারে যে লিচু পাওয়া যাচ্ছে তা ভারতের মুজাফ্ফর পুরি এলাকার জাত হওয়ায় একে মুজাফ্ফরি পুরি লিচু বলা হয়। তবে তা এখনো পরিপক্ক হয়নি। ফলে উপরের দিকটা রঙিণ হলেও এর বিজ বড় থাকে, খেতেও মিষ্টি কম। আরও ৭ দিন পর লিচু সংগ্রহ করলে তা পরিপক্ক হতো।

[৪] তিনি বলেন, দেশীয় লিচুর মৈসুম ১৫ মে থেকে শুরু হয়ে ১৫-২০ দিন থাকে। জুন মাসের প্রথম সপ্তাহে লিচু সরবরাহ শেষ হলেও দিনাজপুরের কিছু এলাকায় তা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকে।

[৫] কৃষিবিদদের মতে, বাজারে অপরিপক্ক লিচু বিক্রি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনি বা বাজার তদারকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়