শিরোনাম
◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৮:৪২ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কাওছার ইকবাল: শ্রীমঙ্গলে চলতি মৌসুমের আভ্যন্তরীণ বোরো (ধান-চাল) সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি। উপজেলা ধান চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, খাদ্য নিয়ন্ত্রক তকবীর হোসেন, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় প্রমূখ।

২৮ এপ্রিল থেকে ১৬ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষক ও চাল ৭ মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত মিলারদের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকবীর হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়