শিরোনাম
◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০২:৪৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম নামে এক ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. দিদারুল আলম (৫৬) চট্টগ্রামের পটিয়া উপজেলা কালারপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে মনিহারি দোকান আছে দিদারুল আলমের। তার সঙ্গে তার এলাকার আবু তৈয়ব নামের একজনের ব্যবসায়িক লেনদেন ছিল। শুক্রবার রাত ১০টার দিকে আবু তৈয়বের সঙ্গে মইজ্জারটেক এলাকায় দিদারের দেখা হয়। ওই সময় দুজন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুজন মারামারিতে জড়ালে দিদার আহত হন। এ সময় ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে দিদারকে আহত করা হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দিদারের ভাতিজা বশির আহমদ বলেন, ‘আমরা খবর পেয়ে চমেক হাসপাতালে এসেছি। এখনও জানি না কী কারণে এমন ঘটনা ঘটলো।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘শুনেছি দিদারের সঙ্গে আবু তৈয়ব নামের একজনের লেনদেন ছিল। এর জের ধরে দুজনের মধ্যে মারামারির ঘটনায় দিদার আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান। এ ঘটনায় দুই পক্ষের বক্তব্য পাওয়া গেলে বলা যাবে মূল ঘটনা কী। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’  উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ