শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদানের ৭৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন হুইপ ইকবালুর রহিম

তাহেরুল আনাম: [২] বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করোনা যোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করছে। জাতি তাদের কখনো ভুলবেনা। এই করোনা সম্মুখ যোদ্ধাদের পরিবারের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রনোদনা ঘোষনা দিয়েছিলেন তা পর্যায়ক্রমে প্রত্যেক সেক্টরে বাস্তবায়ন শুরু হয়েছে।

[৩] ৪ মে মঙ্গলবার মে হুইপ ইকবালুর রহিম এমপি জাতীয় সংসদ কার্যালয়ে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারী নাসির্ং ইনস্ট্রাক্টর, মোছা: রহিমা খাতুন ও নাসির্ং ইনস্ট্রাক্টর, মোছা: আমিনা খাতুনের পরিবারের হাতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রত্যেককে ৩৭ লাখ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের মঞ্জুরি চেক হস্তান্তর কালে উপরোক্ত বক্তব্য রাখেন।

[৪] নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন গত ০২ নভেম্বর ২০২০ ও নাসির্ং ইনস্ট্রাক্টর, মোছা: আমিনা খাতুন, গত ১২ নভেম্বর ২০২০ তারিখে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধিন এই দুই নার্সিং ইনস্ট্রাক্টর, দিনাজপুর নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) হয়ে মৃত্যুবরণ করায় তাঁদের স্বামীদের অনুকূলে এই ক্ষতিপূরণের চেক প্রদান করেন।

[৫] নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুনের স্বামী: মো: শাহাদাত হুসেন ও নাসির্ং ইনস্ট্রাক্টর, মোছা: আমিনা খাতুনের স্বামী: মো: জাহাঙ্গীর আলম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নিকট থেকে চেক গ্রহণ কালে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়