শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে রাতের আঁধারে চোরাইকৃত ৫ ট্রাক সরকারি পাথর আটক

দুর্গাপুর প্রতিনিধি: [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর বিভিন্ন বালুমহাল থেকে স্তুপ করা পাথর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে চুরি করে নিয়ে যাচ্ছে একটি চক্র। এমনই এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিরিশিরি ২নং বালু মহাল থেকে ৫টি ট্রাকসহ পাথর আটক করা হয়।

[৩] জানা গেছে, সোমেশ্বরী নদীতে পাঁচটি বালুমহাল রয়েছে। এর মধ্যে এক বছরের জন্য পাঁচটি ঘাটের শুধু বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হলেও বালুর সঙ্গে উত্তোলিত পাথর কোনো ইজারা না দেওয়ায় সেগুলো সরকারি হাওলাতেই থেকে যায়। উত্তোলিত পাথরগুলো বছরের কোনো একসময় উপজেলা প্রশাসন সরকারিভাবে নিলামে বিক্রি করেন। ইতোমধ্যে ইজারাকৃত বালুমহাল থেকে জমাকৃত পাথরগুলো রাতের আঁধারে চুরি করে নিয়ে যাচ্ছে পাথরখেকো চক্র।

[৪] এমনই সংবাদ নানা গন মাধ্যমে প্রকাশিত হলে সক্রিয় হয়ে ওঠেন উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে সোমবার গভির রাতে পাথর খেকো চক্র ৫টি ট্রাক যোগে সরকারি পাথর নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুয়েল সাংমার নেতৃত্বে দুর্গাপুর থানা পুলিশের সহায়তায় পাথর গুলো জব্দ করে পরিবহন আইনে মামলা দিয়ে ৫টি গাড়ী থেকে বিশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

[৫] দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিরিশিরি ব্রীজ এলাকা থেকে চোরাইকৃত পাচ গাড়ী সরকারি পাথর আটক করা হয়েছে। পরিবহন আইনে চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়