শিরোনাম
◈ বাংলা কিউআরের অপব্যবহার: অবৈধভাবে ক্যাশআউট সুবিধা দিচ্ছে মার্চেন্টরা, ঝুঁকিতে ২০ লাখ এজেন্ট! ◈ রিকন্ডিশনড ইভি আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তুঙ্গে! ◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয় ◈ দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিমানবন্দরে নেমে যা বললেন ◈ জর্ডানকে আবা‌রো  হারালো বাংলাদেশ, আলপির জোড়া গোল ◈ হঠাৎ সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] ঈদ উপলক্ষে জবিতে ১২দিনের ছুটি

জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পবিত্র জুমাতুল বিদা, শব-ই-ক্বদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি শুরু হবে আগামী বৃহস্পতিবার (৬ মে) থেকে।উক্ত ছুটি থাকবে আগামী ১৭ মে (সোমবার) পর্যন্ত। তবে এসময় চালু থাকবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ।

[৪] মঙ্গলবার (৪ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী পবিত্র জুমাতুল বিদা, শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৬-৫-২০২১ থেকে ১৭-৫-২০২১ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।বর্ণিত সময়ে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

[৬] এছাড়াও উক্ত ১২ দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা) চালু থাকবে বলেও জানানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ