শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় র‌্যাবের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার,  গ্রেফতার ১

বশির উদ্দিন: রাজধানীর ডেমরায় র‌্যাব-৩ (খিলগাঁও ক্যাম্প-টিকাটুলি, ঢাকা) এর অভিযানে মো. ইকরামুল ইসলাম ইমন (২১) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে লাল-কালো রঙের একটি পুরাতন চোরাই সুজুকি মোটর সাইকেল উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।

মঙ্গলবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুৃলিশ। গত সোমবার সন্ধায় ডেমরার ষ্টাফ কোয়ার্টার আইডিয়াল কলেজের সামনে থেকে চোরাই মোটর সাইকেল বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সোমবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারক ইমনের বিরুদ্ধে মামলা দায়ের করে র‌্যাব-৩।

র‌্যাব-৩ এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মোনায়েম বলেন, গ্রেফতার ইমন অভ্যাসগতভাবে বিভিন্ন স্থান থেকে দীর্ঘ দিন ধরে চক্রের মাধ্যমে ও নিজে চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে ইঞ্জিন ও চ্যাসিসের নম্বর পরিবর্তন করে নিজ হেফজতে রেখে বিক্রি করতো। এদিকে এসব মোটর সাইকেল ক্রয় করে পুলিশকে ফাঁকি দিয়ে অপরাধীরা নিরাপদ অবলম্বন হিসেবে হত্যা, গুম, আপহরণ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে ব্যবহার করে থাকে। আর তদন্ত সাপেক্ষে এ বিষয়ে সব কিছু জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়