শিরোনাম
◈ পেনাল্টি মিসের মাশুল, হলান্ডের জোড়া গোলে বিদায় ব্রাজিলের ◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ◈ 'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য ◈ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু ◈ বিচার বিভাগে বড় পরিবর্তন, একযোগে ৩৮ বিচারকের নতুন পদায়ন ◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত?

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর দাবি জানিয়েছে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন

সমীরণ রায়: [২] মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে তিন দফা দাবি করে স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। এতে উল্লেখ করা হয়, দেশের সড়ক পরিবহন একটি গুরুত্বপূর্ণ খাত। দেশে প্রায় ৭৫ শতাংশ যাত্রী ও ৬৫ শতাংশ পণ্য সড়কপথে বাস ও ট্রাকে পরিবহন করা হয়। জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবহন খাত। রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে শরীর যেমন অচল হয়ে যায়, একইভাবে পরিবহন খাত বন্ধ হলে দেশ অচল হয়ে যায়।

[৩] এতে বলা হয়, সড়ক পরিবহন খাতে ৫০ লাখ শ্রমিক কাজ করেন। করোনাকালে যেহেতু পরিবহন শ্রমিকদের গণমানুষের সংস্পর্শে থাকতে হয়, তাই শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ঝুঁকিতে থাকেন যাত্রীও। করোনার সংক্রমণরোধে লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই বিবেচনায় সরকারের গণপরিবহন বন্ধ করা যুক্তিসঙ্গত। তবে শ্রমিকদের জীবিকার নিশ্চয়তার বিষয়টিও ভাবা দরকার।

[৪] প্রধানমন্ত্রীকে গণপরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, পরিবহন শ্রমিকরা উপায়ন্তর না পেয়ে আপনার কাছে আবেদন জানাচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে থোক বরাদ্দের অনুরোধ জানানো হয়।

[৫] তিন দফা দাবির মধ্যে রয়েছে-১. স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যপরিবহন চলাচলের ব্যবস্থা করা। ২. সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দেওয়া। ৩. সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএস-এর চাল বিক্রির ব্যবস্থা করা।

[৬] এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাদিকুর রহমান, কার্যকরী সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়