শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তারুণ্য নির্ভার দল পাঠাবে শ্রীলঙ্কা

রাহুল রাজ: [২] ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। এবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা। আর আসন্ন এই সফরে অভিজ্ঞ ক্রিকেটারদের চেয়ে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিবে লঙ্কান ক্রিকেট বোর্ড।

[৩] শ্রীলঙ্কার মিডিয়া থেকে প্রাপ্ত খবর অনুযায়ী বেতন নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটারদের। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেওয়া প্রস্তাব অনুযায়ী বেতন কমে অর্ধেকে আসতে পারে এক ফরম্যাটে খেলা সিনিয়র ক্রিকেটারদের। তাই অনেকে অনিহা দেখাচ্ছে বাংলাদেশ সিরিজে খেলতে আসার জন্য !

[৪] তাই এই সফরে অভিজ্ঞদের বদলে তারুণ্যনির্ভর দল পাঠানোর চিন্তা-ভাবনা করছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকরা।

[৫] বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন লঙ্কান দলের হেড কোচ মিকি আর্থারের সঙ্গে বৈঠকে বসে নির্বাচকরা। দুই পক্ষের সম্মতিতে বাংলাদেশ সফরে অভিজ্ঞদের বদলে তরুণদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

[৬] এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তারুণ্যনির্ভর দল পাঠালে সেই তালিকা থেকে বাদ পড়বেন বর্তমান অধিনায়ক দিমুথ করুনারত্নেও। তার বদলি শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা কিংবা অলরাউন্ডার দাসুন শানাকাকে।

[৭] উল্লেখ্য, আগামী ১৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়