শিরোনাম
◈ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল: শুরু হয়েছে ফ্রান্স-স্পেন মহারণ, খেলাটি সরাসরি দেখুন ◈ এক বছর দায়িত্ব পালনের পর ইউক্রেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অবস্থান জানাল ভারত ◈ জুলাই গণহত্যার ৫৯০ মামলা বিচারাধীন, প্রয়োজন হলে বাড়বে ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বকেয়া টাকা চাইতেই শিক্ষিকার ওপর হামলা, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ◈ রা‌তে বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের বিরু‌দ্ধে ফ্রান্সের সম্ভাব্য একাদশ ◈ সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা, বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা (ভিডিও) ◈ মাহদী আমিন যে বার্তা দিলেন এইচএসসি পরীক্ষা নিয়ে ◈ ইরান চাইলে হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে পারে, দাবি সাবেক ইরানি কমান্ডারের ◈ ‌বিরাট কোহ‌লি ২০২৭ সা‌লের ওয়ান‌ডে বিশ্বকাপও খেলবেন?

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রান্না করা খাবার রিকসায় পৌঁছে দিলেন এতিমখানায়

বিল্লাল হোসেন: [২] গাজীপুরের কালীগঞ্জে আনিস উজ্জামান কল্যাণ ট্রাষ্টের রান্না করা খাবার পৌঁছে গেলে স্থানীয় ৩ গ্রামের ৪টি এতিমখানায়। এছাড়াও ট্রাষ্টি মুর্শিদ উজ্জামানের নিজ গ্রাম কালীগঞ্জ পৌর এলাকার ভাদগাতী গ্রামের অসহায়, দরিদ্র ও কর্মহীন ৪শ মানুষের মাঝে এ রান্না করা খাবার বিতরণ করা হয়।

[৩] সোমবার (৩ মে)বিকেলে রিকসা করে রান্না করা এ খাবার এতিমখানা ও বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।

[৪] জানা গেছে, মহামারী করোনা ও লকডাউনে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের জন-জীবন বিপর্যস্ত। তাই আনিস উজ্জামান কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে উপজেলার বড়নগর, মুনসুরপুর, বালীগাও গ্রামের ৪টি এতিমখানা এবং ভাদগাতি গ্রামের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে রান্না করা ৪০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। ট্রাষ্টের প্রেসিডেন্ট মুর্শিদ উজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে রান্না করা এ খাবারগুলো প্রতিটি এতিমখানায় ও বাড়ি বাড়ি রিকসা করে পৌঁছে দেন ট্রাষ্ট্রের অন্যান্য ট্রাষ্টিবৃন্দ।

[৫] ট্রাষ্টের প্রেসিডেন্ট মুর্শিদ উজ্জামান জানান, করোনা পেন্ডামিক সময় এখন। তাছাড়া কয়েক দফা লকডাউনে কর্মহীন, দুঃস্থ ও অস্বচ্ছল মানুষ অনেক কষ্টে আছে। বিষয়গুলো মাথায় রেখেই ট্রাষ্টের পক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়।

[৬] তিনি আরো বলেন, যদিও দেশের এই পরিস্থিতিতে এটা খুব বেশি কিছু নয়। তবু আমরা ট্রাষ্টের পক্ষে চারটি এতিমখানায় এতিম শিশু শিক্ষার্থী এবং নিজ গ্রামের কর্মহীন, দুঃস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে রান্না করা ৪০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়