শিরোনাম
◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৯:০২ রাত
আপডেট : ০৩ মে, ২০২১, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন আনসারের ৩০ জন মেডিকেল এসিস্ট্যান্ট

সুজন কৈরী: রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০ জন মেডিকেল এসিস্ট্যান্ট করোনা রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন।

সোমবার বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (জেনারেল) ও গণসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে সহযোগিতার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্ব-উদ্যোগে ৩০ জন মেডিকেল এসিস্ট্যান্টকে ১ মে থেকে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত করেছে।

ওই ৩০ জন মেডিকেল এসিস্ট্যান্ট ইতোপূর্বে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ১ বছর মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণ চলাকালীন করোনা রোগীসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোপূর্বে প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রম প্রতিপালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে লকডাউন বাস্তবায়ন, করোনা আক্রান্তদের বাসায় সতর্কতামূলক লাল পতাকা উত্তোলন, বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা প্রদান, নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ ও অন্যান্যদের বিতরণে সহযোগিতা প্রদান, সুরক্ষা সামগ্রী বিতরণ, বোরো চাষীদের ধানকাটা, করোনার টিকা প্রদানে সকলকে উৎসাহিত ও নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতা করনসহ করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন এবং বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে।

  • সর্বশেষ