শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে যৌন হয়রানির ঘটনায় যুবক গ্রেপ্তার

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে যৌন হয়রানির ঘটনায় যুবক গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের হাজারকী গ্রামের এক গৃহবধূ সম্প্রতি বিকেল বেলায় তার সন্তান নিয়ে মামার বাড়িতে যাচ্ছিলো।

[৩] সে সময় একই গ্রামের বিমল চন্দ্র সরকারের ছেলে বিধান চন্দ্র (২৭) ওই গৃহবধূর সাথে যৌন হয়রানির ঘটনা ঘটায়। ঘটনাটি স্থানীয়ভাবে আপস করার চেষ্টা করা হলেও তা হয়নি। এরপর ওই গৃহবধূ বাদী হয়ে রবিবার নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

[৪] সে মামলায় পুলিশ বিধান চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। সোমবার থানার এসআই রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়