শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা সহায়তায় সি এম পির পাশে দাঁড়ালো মাইডাস সেফটি বাংলাদেশ

রাজু চৌধুরী: [২] স্বনামধন্য সি এম পি স্কুল এন্ড কলেজের লাইব্রেরীর আধুনিকায়ন ও শিক্ষা সহায়তায় সি এম পির পাশে দাঁড়ালো সেফটি হ্যান্ড গ্লোভস প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান মাইডাস সেফটি বাংলাদেশ (ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড প্রটেকশন লিমিটেড)। চট্টগ্রাম ই পি জেড এর অন্তর্ভুক্ত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সবসময় সচেষ্ট।

[৩] সোমবার ( ৩ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর হাতে ১৯ লাখ টাকার চেক তুলে দেয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

[৪] এ সময় মাইডাস এর পক্ষে চেক হস্তান্তর করেন মাইডাস সেফটি এন্ড বাংলাদেশ এর জেনারেল ম্যানেজার মইনুল হোসাইন।

[৫] এই সময়ে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মইনুল হোসাইন বলেন “মাইডাস সেফটি বাংলাদেশ” (ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড প্রটেকশন লিমিটেড) বাংলাদেশের জনসাধারণের আর্থ-সামাজিক, জীবনমান ও শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশের মানুষের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। তাছাড়াও মাইডাস সেফটি করোনাকালীন সময় থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশে থেকে অসহায় মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়