শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 [১]দিনমজুর বাবার কাছে ঈদের নতুন পোষাক না পেয়ে আত্নহত্যা করলো স্কুল ছাত্র

আসাদুজ্জামান বাবুল : [২] বাড়ীর পাশে একটি বটগাছের সঙ্গেঁ ঝুলে আত্মহত্যা করেছে স্কুল পড়ুয়া ছেলে রানা বিশ্বাস।

[৩] সোমবার ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামে। কোটালীপাড়া উপজেলার পাবলিক ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র রানা (১৫) গচাপাড়া গ্রামের আলামিন বিশ^াসের ছেলে।

[৪] বিকেল ৫টায় এ তথ্যে নিশ্চিত করে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান সাংবাদিকদের  বলেছেন, কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের আলামিন বিশ্বাসের স্কুল পড়ুয়া ছেলে রানা বিশ্বাস (১৫) সকালে তার দিনমজুর বাবার কাছে ঈদের নতুন পোষাক দাবি করে।

[৫] বাবা আলামিন বিশ্বাস ছেলের এমন দাবী পুরোন করতে পারবেনা বলে জানায়। এরপর বাড়ীর সকলের চোখ ফাকি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বাড়ীর পাশে একটি বটগাছের সঙ্গেঁ ঝুলে আত্মহত্যার পথ বেছে নেয় রানা। রানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজনদের কান্নার আহাজারীতে সেখানকার আকাশ বাতাশ ভারী হয়ে ওঠে।

  • সর্বশেষ