শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় দল থেকে বিদায় নিলেন লংকান অলরাউন্ডার থিসারা পেরেরা

মাহিন সরকার : [২] সবাইকে এক প্রকার অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন লংকান অলরাউন্ডার থিসারা পেরেরা। মাত্র ৩২ বছর বয়সে জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিলেন এই শ্রীলঙ্কা ক্রিকেটার।

[৩] শ্রীলঙ্কার জার্সি গায়ে আর না দেখা গেলেও, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে দেখা যাবে এ হার্ড হিটার অলরাউন্ডারকে।

[৪] আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে কমপক্ষে দুই হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ১১২.০৮ স্ট্রাইকরেটের মালিক থিসারা পেরেরা সবশেষ এবছর মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরেও শ্রীলঙ্কার জার্সিতে খেলেছেন এই অলরাউন্ডার।

[৫] ২০০৯ সালের ডিসেম্বর মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন তিনি। এরপর ২০১০ সালের মে মাসে টি-টোয়েন্টি এবং পরের বছর হয় টেস্ট অভিষেক।

[৬] আন্তর্জাতিক ক্রিকেটে ৬ টেস্ট, ১৬৬ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডেতে ২৩৩৮ রান ও ১৭৫ উইকেট এবং টি-টোয়েন্টতে ১২০৪ রান ও ৫১ উইকেট রয়েছে পেরেরার ঝুলিতে। আর টেস্টে আছে ২০৩ রান ও ১১ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়