শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত কেকেআর তারকাদের জন্য আজ হচ্ছে না কোনও আইপিএল ম্যাচ

স্পোর্টস ডেস্ক : [২] দিনের শুরুতেই কানাঘুষো শোনা যায় যে, কলকাতা নাইটরাইডার্সের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ বাতিল হতে চলেছে। সেই আশঙ্কাই শেষমেশ সত্যি প্রমাণিত হলো। আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, ৩ মের কলকাতা বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স অব বেঙ্গালোর ম্যাচটি অন্য দিন হবে। যদিও পরিবর্তিত সূচি এখনও ঘোষণা করা হয়নি।

[৩] আইপিএলের তরফে অবশ্য এটাও নিশ্চিত করা হয়েছে যে, কলকাতার দুই করোনা আক্রান্ত ক্রিকেটার হলেন বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র। আইপিএলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত চার দিনে তৃতীয় রাউন্ডের টেস্টে বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন। দলের বাকি সমস্ত সদস্যের করোনা রিপোর্ট নেগেটিভ। দুই ক্রিকেটার দলের বাকিদের থেকে আলাদা করে নিয়েছেন নিজেদের। আইসোলেশনে রয়েছেন উভয় তারকা। মেডিক্যাল টিম দুই ক্রিকেটারের স্বাস্থ্যের দিকে সর্বদা নজর রেখেছে।

[৪] বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আর কোনও ক্রিকেটার পজিটিভ কিনা তা নির্ধারণ করতে কলতাতা নাইট রাইডার্স প্রাত্যহিক পরীক্ষার আওতায় চলে গিয়েছে। মেডিক্যাল টিম এটাও নির্ধারণ করছে যে, নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত কারা আক্রান্ত দুই ক্রিকেটারের সংস্পর্শে এসেছিলেন। - হিন্দুস্তানটাইমস

 

  • সর্বশেষ