শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও মিয়ানমারে সামরিক বাহিনীর গুলিতে ৮ বিক্ষোভকারী নিহত

তাহমীদ রহমান: [২] সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ এবং গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। আল জাজিরা

[৩] রোববার দেশটির বেশ কয়েকটি বড় শহরে বিক্ষোভরত মানুষের ওপর সামরিক বাহিনী গুলিবর্ষণ করলে নিহতের ঘটনা ঘটে। মিয়ানমারজুড়ে সাধারণ মানুষ দ্য গ্লোবাল মিয়ানমার স্প্রিং রিভোলিউশন এর আহ্বান জানিয়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অংশ নেয়।

[৪] মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে অন্যদিকে ওয়েটলেট শহরে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম মিয়ানমার নাউ।

[৫] এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় শান প্রদেশের দুইটি পৃথক শহরে আরও দুইজনকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। উত্তরাঞ্চলীয় পাকান্ত শহরেও একজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কাচিন নিউজ গ্রুপ।

[৬] রোববার ইয়াঙ্গুনের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ এসব বিস্ফোরণ উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন।

[৭] পরিস্থিতি পর্যবেক্ষণ করা সহায়তা সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনারস জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার সেনাবাহিনী কমপক্ষে ৭৬৫ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে এবং প্রায় ৪ হাজার ৬০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৮] অন্যদিকে বেআইনী সংগঠন হিসাবে চিহ্নিত করা মিলিটারি স্বীকার করেছে যে ১৭ পুলিশ সদস্য এবং ৭ সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়