শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৪:৫৩ সকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদা ভাট্টি: এতো প্রেমিক বদলানো আর ছেলেবন্ধুর টাকা হাতিয়ে নেওয়ার পরও মেয়েটাকে কেন আত্মহত্যা করতে হয়?

মাসুদা ভাট্টি: ধরে নিলাম মেয়েটার অনেক ছেলেবন্ধু, পোশাকের চেয়েও দ্রুত সে প্রেমিক বদলায়। প্রথমত প্রেমিকগুলো আসলে খুবই বোকা তাদের বারবার বদল করা যায়; তারা ঢাকা শহরের অলি-গলিতে ব্যবহৃত হওয়ার জন্য ঘুরে বেড়ায় টাকা-পয়সা সমেত, নয়? কিন্তু এতো প্রেমিক বদলানো আর ছেলেবন্ধুর টাকা হাতিয়ে নেওয়ার পরও মেয়েটাকে কেন আত্মহত্যা করতে হয়? ও তো প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, খুব ধুরন্ধর, ওই টাকাপয়সা হাতিয়ে নিয়ে গুলশানে ১ লাখ টাকার ফ্ল্যাটে ভাড়া থাকতে পারতো না সুখে-শান্তিতে? নাকি ওটা খুন ছিলো? বোকা প্রেমিক আর ছেলেবন্ধুগুলো কি তবে আর মেয়েটির চালাকি সইতে পারছিল না বলেই...?? তবে আমার খুব মায়া লাগছে ছেলেগুলোর/প্রেমিকগুলোর জন্য, কী অসহায় আর বোকাগো ওরা! এই মায়া রিপোর্টগুলো পড়েই হয়েছে কিন্তু!

  • সর্বশেষ
  • জনপ্রিয়