শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৮:৩০ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহণের কর্মহীন শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা প্রদানের দাবি

মনিরুল ইসলাম: [২] গণপরিবহণের করোনায় কর্মহীন শ্রমিকদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

[৩] রোববার এক বিবৃতিতে বলা হয়, গণপরিবহন চালু হলে শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত এবং তাদেরকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে হবে।

[৪] বিবৃতিদাতারা হলেন- স্কপের যুগ্ম সমন্বয়ক শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী এবং স্কপ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, শাহ মো. জাফর, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, শামীম আরা, ডা. ওয়াজেদুল ইসলাম খান, চৌধুরি আশিকুল আলম, নঈমুল আহসান জুয়েল, শাকিল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, ফিরোজ হোসেন ও পুলক রঞ্জন ধর।

[৫] বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ঘোষিত লকডাউনে গণপরিবহন শ্রমিকরা মাসজুড়ে কর্মহীন হয়ে চরম অর্থ কষ্টের মধ্যে দিনযাপন করছে। বর্তমান পরিস্থিতিতে ঋণ পাওয়াও দুরুহ। গতবছর ৬৬ দিনের সাধারণ ছুটির সময়ও গণপরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে ক্ষতিগ্রস্ত হলেও কোন সহায়তা পায়নি।

[৬] নেতৃবৃন্দ কর্মহীন হয়ে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের দ্রুত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়ে বলেন, গণ-পরিবহন চালু করা হলে শ্রমিকদের জন্য সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য মাস্ক-স্যানিটাইজার সরবরাহের পাশাপাশি ঝুঁকি ভাতা প্রদান করতে হবে। কোন শ্রমিক করোনা আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা এবং চিকিৎসাকালিন সময়ে মজুরি নিশ্চিত করতে হবে।

 

  • সর্বশেষ