শিরোনাম
◈ বিশ্বকাপ দলে ফেরার সুযোগ এলো নেইমারের কাছে ◈ আন্তর্জাতিক ফুটবল থে‌কে বিদায় নি‌লেন ইং‌লিশ ফুটবলার কাইল ওয়াকার ◈ ডিজেল ভারত থেকে কতটুকু আসে, আর কত দেশ থেকে আমদানি হয়? ◈ বিশ্বে শুরু হয়েছে জ্বালানি যুদ্ধ, বাংলাদেশ কিছুটা স্বস্তিতে ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় হাসান হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি

রফিকুল ইসলাম: [২] গাইবান্ধার পাদুকা ব্যবসায়ী হাসান আলী হত্যার প্রতিবাদে ৪ দফা দাবি আদায়ে গাইবান্ধা শহরে উড়ছে কালো পতাকা। সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে রোববার স্থানীয় গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করা হয়। হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ এই কর্মসূচীর আয়োজন করে।

[৩] প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক, চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান রাফেল, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, মিহির ঘোষ, গোলাম মারুফ মনা, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জিয়াউল হক জনি, জাহাঙ্গীর কবীর তনু, রেজাউন্নবী রাজু, মনজুর আলম মিঠু, নিলুফার ইয়াসমিন শিল্পী, ওয়ারেছ সরকার প্রমুখ। এছাড়াও প্রতিবাদী কর্মসূচিতে গণসংগীত এবং প্রতিবাদী কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশিত হয়।

[৪] বক্তারা বলেন, হাসান হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ৪ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। কেউ আন্দোলন নস্যাতের ষড়যন্ত্র করলে গাইবান্ধাবাসী তা প্রতিহত করবে।

[৫] উল্লেখ্য, ৪ দফা দাবির মধ্যে রয়েছে হাসান হত্যার আসামিদের গ্রেফতার, সদর থানার ওসির অপসারণসহ অভিযুক্ত ওসি (তদন্ত) ও অপর এএসআই এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং গাইবান্ধা জেলা থেকে অবিলম্বে অবৈধ সুদ ও দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধ।

[৬] প্রসঙ্গত উল্লেখ্য যে, সুদের টাকা পরিশোধ না করায় গত ৫ মার্চ পাদুকা ব্যবসায়ী হাসান আলীকে অপহরণ করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বহিস্কৃত উপ-দপ্তর স¤পাদক শহরের চিহ্নিত দাদন ব্যবসায়ী মাসুদ রানা। এরপর গত ১০ এপ্রিল মাসুদ রানার বাড়ির টয়লেট থেকে ব্যবসায়ী হাসান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়