শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনভীরকে গ্রেফতার করে শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

জিএম মিজান : [২] কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়া মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা কমিটি।

[৩] রোববার দুপুর ১২টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই মানববন্ধন ও সবাবেশ অনুষ্ঠিত হয়।

[৪] মানববন্ধন ও সমাবেশ সভাপতিত্বে করেন জেলা মহিলা ফোরামের আহবায়ক দিলরুবা নূরী। সমাবেশে বক্তারা বলেন, মুনিয়ার মৃত্যুর ঘটনায় তার বড় বোন বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে আসামী করে মামলা করলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি।

[৫] আমলযোগ্য অপরাধে আসামীকে গ্রেফতারের কথা থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত পর্যন্ত অপেক্ষা করতে বলছেন। এতে নারীর জীবনের নিরাপত্তা দিতে না পারলেও অপরাধীর পক্ষে অবস্থান ¯পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাবেশে নেতৃববৃন্দ দ্রুত আসামী আনভীরকে গ্রেফতার করে মুনিয়ার মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার সম্পন্ন করার দাবী জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়