শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা যুদ্ধে ভারতের পাশে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস

স্পোর্টস ডেস্ক: [২] ভারতে করোনা পরিস্থিতি দেখে এবার উদ্বেগ প্রকাশ করলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। ভারতের কোভিড পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের জন্য তিনি তার অনুরাগীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করলেন।

[৩] এই মুহূর্তে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। গোটা দেশে সংক্রমণের মাত্রা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই মৃত্যুর হারও বেড়েছে। সব বয়সের মানুষই করোনায় আক্রান্ত হচ্ছেন। এমনকী শিশুরাও এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না। অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। অক্সিজেনের অভাবেই বহু রোগী মারা যাচ্ছেন। ভারতের এই ভয়াবহ পরিস্থিতি দেখে সাহায্যের জন্য উদ্যোগী হয়েছেন রামোস।

[৪] ইউনিসেফের একটি ওয়েবসাইট লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেখানে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। রামোস সেখানে লিখেছেন, মৃত্যু এবং সংক্রমণ ভারতে ক্রমশ বৃদ্ধি বাড়ছে। ইউনিসেফ আশঙ্কা করছে,মারণ ভাইরাসের জেরে পাঁচ বছরের নীচে শিশুমৃত্যুর হারের বিচারে, ভারত এ বার অন্যান্য সব দেশকে টপকে যাবে। তাই ভারতের এই কঠিন সময়ে আমাদের সাহায্য ওদের খুবই প্রয়োজন। - জি নিউজ/ ইন্ডিয়ানএক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়