শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহন চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দিদারুল আলম: [২] চট্টগ্রাম নগরীতে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন চালুর মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম গণপরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশন।

[৩] রোববার (২ মে) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] মানবন্ধনে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মঞ্জুরুল আলম বলেন, সরকারের প্রতি আমাদের ৩টি দাবি আছে। প্রথম দাবি- লকডাউন তুলে অবিলম্বে ১ লাখ পরিবহন শ্রমিককে কাজের সুযোগ করে দেওয়া হোক। অন্যথায় আমদের জন্য সরকারের পক্ষ থেকে অনুদান ও সহায়তা প্রদান করা হোক। অথবা প্রতিটি পরিবহন শ্রমিকের জন্য সরকারি ওএমএসের বরাদ্দ দেওয়া হোক।

[৫] মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল হক, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহম্মদ, কার্যকরি সভাপতি রবিউল মাওলা, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো মালিক-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ ও যুগ্ম সম্পাদক মো. সোলাইমান প্রমুখ।

[৬] পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়