শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০২:১৭ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সহায়তায় মায়ের কোলে ফিরলো দুই বছরের শিশু

সুজন কৈরী : রাজধানীর বংশাল এলাকা থেকে অপহৃত দুই বছরের শিশু রাশিদা আক্তারকে (২) উদ্ধার করে অসহায় মায়ের কাছে ফিরিয়ে দিল ঢকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অপহরণের সাথে জড়িত নীলা বেগমকে।

বংশাল থানার ওসি মো. শাহীন ফকির জানান, মোহাম্মদপুরের জনৈকা সুমা বেগম রাস্তায় ভাঙারি জিনিস ও কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৫ এপ্রিল বেলা সাড়ে ১১টায় দুই বছরের সন্তান রাশিদাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে কাগজ ও ভাঙ্গারী কুড়ানোর জন্য বংশালে যান তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে পুরাতন বংশাল রোডের মাথায় মেয়েকে বসিয়ে রেখে কাগজ সংগ্রহ করছিলেন সুমা। কিছুক্ষণ পরে দেখতে পান তার মেয়ে আর সেখানে নেই। আশপাশে খোঁজাখুজি করে না পেয়ে বংশাল থানায় একটি নিখোঁজ জিডি করেন। ওই জিডির প্রেক্ষিতে শিশু রাশিদাকে খুঁজে পেতে চার সদস্যের টিম গঠন করে ডিএমপির লালবাগ বিভাগ।

তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে শনিবার রাতে কেরানীগঞ্জের কদমতলী শহিদনগর এলাকার নীলা বেগমের ভাড়া বাসা থেকে ওই শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী নীলা বেগমকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তার নীলা ও তার সহযোগী শিশুটিকে চকলেট খাইয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশুকে রাশিদাকে অপহরনের পর মারধর করে চেহারা বিকৃত করা হয়। ভিকটিমের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পুলিশের সহায়তায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা মোসা. সুমা বেগম বংশাল থানায় মামলা করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়