শিরোনাম
◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেউ কেউ

গোলাম কিবরিয়া

কেউ কেউ উচ্ছিষ্ট চেটে খায়
কেউ কেউ আমাদের মাংস কেটে খায়
কেউ কেউ বখরাটা বেটে খায়
কেউ কেউ ঘোলা জল ঘেটে খায়
কেউ কেউ সবকিছু ঝেঁটে খায়
কেউ কেউ শুয়ে-বসে-হেঁটে খায়
কেউ কেউ পিঠে আর পেটে খায়
কেউ কেউ খুব 'চিপ রেটে' খায়
কেউ কেউ শুরুতে না, লেট-এ খায়
কেউ কেউ প্রিন্টে না, নেটে খায়
কেউ কেউ মৃতদেহ সেঁটে খায়
কেউ কেউ বোকা খুব
শরীরের ঘাম দিয়ে খেটে খায়

  • সর্বশেষ