শিরোনাম
◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা ◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই! 

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৫ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিঠা বিক্রেতা দম্পতির নামে আয়কর রিটার্নের চিঠি, রহস্য কী? (ভিডিও)

অভাবের সংসারে ফুটপাতে পিঠা বিক্রি করেন গৃহবধূ তন্নী আক্তার (৩০)। তাঁকে আয়কর রিটার্ন দাখিলের নির্দেশ দিয়েছে বরিশাল কর অঞ্চল অফিস। ১০ ডিসেম্বর দেওয়া নোটিশে তন্নীকে পরবর্তী ২২ দিনের মধ্যে কর অঞ্চল অফিসে যোগাযোগ করতে বলা হয়। তন্নী বরিশালের কাশীপুর চৌমাথার গণপাড়া গ্রামের বাসিন্দা। 

সরেজমিন দেখা গেছে, গৃহবধূ তন্নী চৌমাথা বাজারে প্রতিদিন বিকেলে ফুটপাতে চিতই পিঠা বিক্রি করেন। পাশে বসে তাঁর মা বিক্রি করেন ভাপা পিঠা। তন্নীর স্বামী সুমন হাওলাদার একই বাজারে ভ্যানগাড়িতে স্বল্পমূল্যের পোশাক বিক্রির ব্যবসা করেন। পাশেই তাদের ঝুপড়ি ঘর। 

সুমন জানান, চলতি মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে তাঁর স্ত্রীকে স্থানীয় ডাক অফিস থেকে ফোন দিয়ে জানানো হয়, তাঁর একটি চিঠি আছে। তিনি গিয়ে স্ত্রীর চিঠিটি সংগ্রহ করেন। বাড়ি ফিরে এক কাকিকে দিয়ে চিঠি পড়ানো হয়। এতে তাদের মাথায় বজ্রপাতের মতো অবস্থা। তাদের আয়কর রিটার্ন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আয়কর রিটার্ন শব্দগুলোর সঙ্গেই তারা পরিচিত ছিলেন না। 

বরিশাল সার্কেল-১৪-এর সহকারী কর কমিশনার সালমা জাহান আঁখি স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, করদাতা হিসেবে তন্নীকে ৩০/০৬/২০২৪ তারিখ সমাপ্ত বর্ষের রিটার্ন দাখিল করতে হবে। নোটিশ অনুসারে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে কর আইন অনুযায়ী কর আরোপ ও দণ্ড আরোপের বিধান রয়েছে বলেও সতর্ক করা হয়। 

তন্নী বলেন, প্রতিদিন পিঠা বিক্রি হয় ৭০০ থেকে ৮০০ টাকার। একটা সাপ্তাহিক ও একটা মাসিক কিস্তি দিই। কর কী জিনিস– এটাই জানি না। দোকানি জাকির মাতুব্বর বলেন, ‘ওরা দিন আনে দিন খায়।’ 

সহকারী কর কমিশনার সালমা জাহান আঁখি বলেন, কারও জাতীয় পরিচয়পত্র দিয়ে ই-টিআইএন খোলা হলে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেওয়া বাধ্যতামূলক। তন্নীর জাতীয় পরিচয়পত্রে ই-টিআইএন আছে বিধায় তাঁকে নোটিশ করা হয়েছে। 

  • সর্বশেষ