শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিডিয়ার ভয়ংকর দস্যুপনা অতএব হুঁশিয়ার

ফজলুল বারী, কি ভয়ংকর একটি পরিস্থিতি বাংলাদেশের মিডিয়ার। আদিষ্ট অথবা প্ররোচিত হয়ে একটি মৃত মেয়ের চরিত্রহরন করছেন একদল সাংবাদিক! এই মেয়েটির মতো মেয়ে তাদের অনেকের আছে। আমি সম্প্রতি আমার ছেলে হারিয়েছি। কাজেই সন্তান হারানোর কষ্ট আমি জানি। মেয়েটিকে হারিয়ে পরিবারটি যে পরিস্থিতিতে আছেন সে কথা ভেবে একমাত্র নাঈমুল ইসলাম খানের কষ্ট প্রকাশের বিষয়টি আমার নজরে এসেছে। আর বিশিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়া কোথায়? সাংবাদিকদের সংগঠন, মিডিয়া সংশ্লিষ্ট সব সংগঠন প্লিজ বলুন আপনারা এতে খুশি না বিরক্ত বিক্ষুব্ধ! মানবাধিকার, নারী সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিক্রিয়া কোথায়? চুপ করে থাকলে কি নিরাপদ থাকা হবে? যে আইনজীবীরা মেয়েটির পরিবারের পক্ষে দাঁড়াবার ঘোষনা দিয়েছেন তারা কি বিষয়টি নিয়ে আদালতে যাবেন? আমি জাতির জনকের কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাকে চিনি জানি। মরা একটি মেয়েকে নিয়ে মিডিয়ার মাধ্যমে এই ভয়ংকর দস্যুপনা অন্তত এই দু’জন ছেড়ে দেবেননা। অতএব হুঁশিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়