শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০২:০৭ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌন্দর্যচর্চায় ডিমের ব্যবহার

আতাউর অপু: সৌন্দর্য চর্চায় ডিমের ভূমিকার বিষয়টি এক কথায় বলে শেষ করা যাবে না। সুন্দর ত্বক ও ঝলমলে চুল পেতে যাদুকরী ভূমিকা পালন করে ডিম।

অ্যান্টি এজিং: ডিমের সাদা অংশের অ্যান্টি এজিং ভূমিকা রয়েছে। ১ চামচ ডিমের সাদা অংশের সাথে ২ থেকে  ৩ ফোঁটা উদ্ভিজ্জ তেল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ঝলমলে স্কিন: ১ টেবিল চামচ ডিমের সাদা অংশের ১ টেবিল মধু মিশিয়ে লাগান।  আপনার স্কিন হয়ে উঠবে চকচকে লাবণ্যময়ী।

লোমকূপ পরিষ্কার করতে: লোমকূপে ময়লা আটকে আমাদের স্কিনে  ব্রণ, র‌্যাশ দেখা দেয়।  ডিমের সাদা অংশের সাথে চিনি ও কনফ্লাওয়ার মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের যত্নে: যাদের ত্বক বেশি তৈলাক্ত তারা ডিমের সাদা অংশ, ১ চা চামচ লেবুর রস ও ১ চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুন।

ঝলমলে চুল: ঝলমলে চুল পেতে ২ টি ডিম, ২ টেবিলচামচ দুধ, ১ টেবিল চামচ মধু নিয়ে প্যাক তৈরি করুন। চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

কন্ডিশনিং: সুস্থ ও সুন্দর চুল পেতে কন্ডিশনিং অনেক জরুরি। টক  দই ও ডিম মিশিয়ে ভালো একটি কন্ডিশনার তৈরি করুন, ভালো উপকার পাবেন।

চোখের ফোলাভাব কমাতে: একটা ডিম ফেটিয়ে ব্রাশের সাহায্যে চোখর নিচে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

চুলের রুক্ষতা দূর করতে: ডিম আর অলিভ ওয়েলের মাস্ক চুলে লাগান এতে করে চুলের রুক্ষ ভাব দূর হয়ে চুল হবে মসৃণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়