শিরোনাম
◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে!

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৫০ হাজার ছাড়াল, মৃত্যু ৪

জুয়েল বড়ুয়া : [২] চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষায় ১৮৫ জন করোনা রোগী আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরীতে ১৩০ জন এবং উপজেলার ৫৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯০ জন। এদিন করোনা রোগে আক্রান্ত হয়ে নগরে ৪ জনের মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (১ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

[৪] প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮৬টি নমুনা পরীক্ষায় ৫২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৭৪টি নমুনা পরীক্ষায় ১১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১৪টি নমুনা পরীক্ষায় ৪০ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬টি নমুনা পরীক্ষায় ১ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষায় ৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৩টি নমুনা পরীক্ষায় ২২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ২৭টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষায় হয়নি।

[৫] জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ৯টি ল্যাবে ১ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৮৫ জনসহ চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৫০ হাজার ৯০ জন। যাদের মধ্যে নগরে ৪০ হাজার ১৪৫ জন এবং উপজেলার ৯ হাজার ৯৪৫ জন। এসময় করোনা রোগে আক্রান্ত হয়ে নতুন ৪ জনসহ মোট ৫২৪ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে নগরীতে ৩৮৯ জন এবং উপজেলার ১৩৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়