শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝড়বৃষ্টি হতে পারে আজ

ডেস্ক নিউজ: দেশের বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে গত কয়েক দিনে। সেই হিসেবে আজ দেশে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। পাশাপাশি আগামী ৩ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ফলে তাপমাত্রা আরও কমতে পারে।

শনিবার (১ মে) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, নেত্রকানা, রাজশাহী, পাবনা, দিনাজপুর এবং পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোন কোন স্থান থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।জাগো নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়