শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলেকে বাঁচাতে চিকিৎসকের পা ধরলেন মা (ভিডিও)

অনন্যা আফরিন: [১] ভারতে করোনাভাইরাসের সংক্রমণের কারণে দিল্লি, মুম্বাইসহ কয়েকটি শহরের স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ভয়াবহভাবে তৈরি হয়েছে অক্সিজেন-সংকট। হাসপাতালগুলোতে মিলছে না সিট ও প্রয়োজনীয় ওষুধ। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

[২] ভিডিওতে দেখা গেছে, করোনায় আক্রান্ত ছেলের জন্য রেমডেসিভির চেয়ে চিকিৎসকের পা জড়িয়ে ধরেছেন এক মা। ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ঘটনাটি ঘটেছে। জানা গেছে, রিঙ্কি দেবী নামে এক নারীর ছেলে করোনায় আক্রান্ত। নয়ডার সেক্টর ৫১-র এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তার ছেলে। প্রয়োজন জীবনদায়ী ওষুধ রেমডেসিভির। হাসপাতালের চিকিৎসকদের কাছে ছিল না সেই ওষুধ।

[৩] রিঙ্কি দেবীকে জানানো হয়, চিফ মেডিক্যাল অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে রেমডেসিভির। শুনে রিঙ্কি দেবী দৌড়ে যান সেখানে। কিন্তু সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে মেলেনি সেই ওষুধ। অবশেষে উপায় না পেয়ে ওই মা চিফ মেডিক্যাল অফিসারের পায়ে ধরে কাতর অনুরোধ করেন, 'আমার ছেলে মরতে বসেছে, আমায় ওষুধটা দেবেন দয়া করে।'এ সময় চিফ মেডিক্যাল অফিসার দীপক ওহরি তার প্রেসক্রিপশন দেখেন। কিন্তু রেমডেসিভিরের মজুদ না থাকায় তাকে সাহায্য করতে পারেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়