শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১০:০২ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে জীবনের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে আমেনার

শাহীন খন্দকাল: [২] জীবনের প্রতিটি পদক্ষেপে যুদ্ধ করে টিকে থাকতে হয় আমেনাদের। জীবন-জীবিকার তাগিদে মানুষ বিচিত্র পথে যাত্রা করে। আর পরিবারের প্রধান যিনি, তার উপার্জনেই চলে একেকটি পরিবার। তেমনি জীবন সংগ্রামে রংপুরের হারাগাছের মেয়ে আমেনা রংপুর ছেড়ে চলে এসেছে ঢাকায়।

[৩] আমেনা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পান সিকারেট আর পানি বিক্রেতা। তিনি বলেন, নানা পেশার মানুষ বসবাস করে এই ঢাকা শহরে তেমনি আমিও চলে এসেছি গ্রাম ছেড়ে দুই ছাওয়াল আর এক মেয়ে নিয়ে।

[৪] আমেনা (৪৫) জানালেন, এই ঢাকায় কেউ বড় বড় দালানে বসবাস করে, কেউ আবার ফুটপাতে ঘুমায়। কেউ আবার ফুটপাতে বসে দুমুঠো ভাত খেয়ে জীবন বাচাঁয়। হামারগে জীবনযাত্রা প্রতিনিয়ত যুদ্ধের মতো। শত বাধা মোকাবিলা করে টিকে থাকতে হয় । করোনা এর মধ্যে চলছে লকডাউন উদ্যানে আগের মতো মানুষ আসেনা। প্রতিদিন আসরের নামাজ পড়ে চলে আসেন তিনি চন্দ্রিমা উদ্যানে, পান সিকারেট আর পানির বোতল নিয়ে। সন্ধ্যা পর্যন্ত চলে তার বেচাকেনা দিনের শেষে আয় হয় ৫ থেকে ৭শত টাকা।

[৫] আমেনা থাকেন আগারগাঁ সেকেন্ড গেটে কয়েকজনে মিলে একটি বাসা ভাড়া নিয়েছেন। সেখানেই থাকেন তিনি। মেয়েটাকে এরমধ্যে বিয়েও দিয়েছেন। মেয়ের জামাইয়ের হারাগাছে দোকান কওে দিয়েছেন, মেয়ে সুখেই আছেন । আমেনার মতো ২০ থেকে ৩০জন এই চন্দ্রিমা উদ্যানে কেউ ফুল বিক্রি করছে, ঝালমুড়ি , আম -পেয়ারার চাটনি ।

[৬] এক অনুসন্ধানে জানা যায় রাজধানীতে একটা বড় অংকের নিম্ন আয়ের মানুষদের বাস। তারা ঢাকার আশপাশে ১৩টি বস্তিসহ বাসাবাড়ি ভাড়া করেও থাকছেন যৌথভাবে। এই সমস্ত মানুষের বেশিরভাগই রাজধানীর বিভিন্ন উদ্যান এবং ফুটপাতে ফুল-পানি সিকারেট,আমড়া, পেয়ার আমসহ অপ্রাতিষ্ঠানিক পেশার সঙ্গে যুক্ত। এদের কেউ আবার রিক্সাচালক, কেউ বাসাবাড়িতে গৃহস্থালির কাজ করে, কেউ শরবত বিক্রি করে, কেউ ঝাল মুড়ি বিক্রেতা, এভাবেই জীবিকা নির্বাহ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়