শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৯:১৬ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ বিদেশী ওষুধ উদ্ধার

সুজন কৈরী: রাজধানীর কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫৯৩পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ওষুধ, প্যাথিডিন ও মরফিন ইনঞ্জেকশন এবং মরফিন ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১০। এ সময় ওষুধ কালোবাজারী চক্রের সদস্য গোবিন্দ বর্মনকে (৫৬) আটক করা হয়েছে।

শুক্রবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, বৃহস্পতিবার ব্যাটালিয়নের একটি দল কোতয়ালীর মিটফোর্ড রোড, মঞ্জুর মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ৮৯পিস প্যাথিডিন, ১৮৭পিস জি মরফিন ট্যাবলেট ও ৩ হাজার ৩১৭পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ওষুধ উদ্ধার করা হয়। আটক করা হয় গোবিন্দকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি পেশাদার ওষুধ কালোবাজারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্যাথিডিন ও বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশী কোম্পানির ওষুধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করছিলেন।

আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ