শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৮:৫২ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের পাহাড়তলীতে জমিজমা বিরোধে নিহত এক

রাজু আহমেদ: [২] চট্টগ্রাম পাহাড়তলীর দুলালাবাদ ডাক্তার আহমেদ মোনাফের বাড়ির কায়সার আহমেদ (৪৯) কে সঙ্ঘবদ্ধ একদল সন্ত্রাসী জবাই করে হত্যা করেছে মর্মে অভিযোগ উঠেছে।

[৩] বৃহস্পতিবার আনুমানিক রাত এগারোটায় সিডিএ মার্কেট মোড়ে জবাই করে সন্ত্রাসীরা পালিয়ে যায়, এ সময় এলাকাবাসী একজনকে পুলিশের হাতে তুলে দেয়।

[৪] এলাকাবাসী এবং মৃতের ভাই মোহাম্মদ হারুন বলেন, দীর্ঘদিন থেকে সৎ ভাই সাজ্জাদের সঙ্গে পৈত্রিক জমিজমা বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে আজ বিকেলে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। নিহত কায়সারের ভাই মোহাম্মদ হারুনের দাবি সাজ্জাদ সন্ত্রাসীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ বাসা থেকে সাজ্জাদ ও সাজ্জাদের দুই ভাই শওকত এবং আফসার উদ্দিনকে থানায় নিয়ে যান বলেন মোহাম্মদ হারুন।

[৫] এ ব্যাপারে পাহাড়তলী থানার ওসি তদন্ত বলেন এ ব্যাপারে তিনি এখনো বিস্তারিত কিছুই জানেন না। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়