শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনভীরের অবস্থান জানতে চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন

নূর মোহাম্মদ: [২] কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলার পর সায়েম সোবহান আনভীর কোথায় অবস্থান করছেন, তা জানাতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ আবেদন করেন। ইমেইলে এ আবেদন করা হয় বলে জানান জুনু।

[৩] আবেদনে বলা হয়েছে, মামলা দায়েরের ৩ দিন অতিবাহিত হলেও কেন আসামি সায়েম সোবাহান আনভীরকে গ্রেপ্তার করা হচ্ছে না? নাকি সায়েম সোবহান আনভীর দেশত্যাগ করেছে? জনমনে প্রশ্ন রয়েছে, দেশের ধনাঢ্য ব্যবসায়ী ও প্রভাবশালী বলে পুলিশ গ্রেপ্তারে অনীহা প্রকাশ করছে। যা আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে অশনি সংকেত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়