শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসায় ভারতকে রেমডেসিভির দিতে চাচ্ছে বাংলাদেশ: হর্ষ বর্ধন শ্রিংলা

কূটনৈতিক প্রতিবেদক: [২] ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা গণমাধ্যমকে এ কথা জানালেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে সহযোগিতা করার তালিকায় থাকা ঔষধে সুনির্দিষ্টভাবে রেমডেসিভিরের কথা বলা হয়নি।

[৩] বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, সম্প্রতি ভারতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার প্রেক্ষাপটে দেশটিতে এ ঔষধের প্রচণ্ড চাহিদা তৈরি হয়েছে।

[৪] বাংলাদেশের আটটি কোম্পানির এ ঔষধ তৈরির অনুমোদন রয়েছে।

[৫] হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বিশ্বে এখন সবাই একে অন্যের ওপর নির্ভরশীল। আমরা দিচ্ছি এবং নিচ্ছিও। এই মুহুর্তে আমাদের প্রয়োজন যে অনেক বেশি, সেটা আমাদের পার্টনার বা অংশীদার দেশগুলোও সবাই উপলব্ধি করছে।

[৬] আমার মনে হয় ভ্যাকসিনকেও সেভাবেই দেখতে হবে। আমরা আমাদের ভ্যাকসিন কর্মসূচি শুরু করেছি। আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ও আছে।

[৭] ব্রিফিংয়ে টিকার প্রসঙ্গ এলেও বাংলাদেশকে সিরাম ইন্সটিটিউটের টিকা দেয়া নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে কোন মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়