শিরোনাম
◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে থেকে ফেন্সিডিলসহ শাহজাহান আলী (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

[৩] বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহজাহান আলী চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

[৪] ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ গামী একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাসী করে ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয় শাহজাহান আলীকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়