শিরোনাম
◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, শ্রমিক নিহত

জিএম মিজান : [২] জেলার আদমদীঘিতে চাল বোঝাই ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৫৫) নামে এক শ্রমিক নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত আব্দুর রশিদ নওগাঁ সদরের খয়রাবাজের বাসিন্দা।

[৩] বৃহস্পতিবার সকাল ১০টায় এ দূঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৪] স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের ইন্দইল ব্রিজের নিকট পশ্চিমে নওগাঁ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২০-০৯৭৫ নং চাল বোঝাই একটি ট্রাক দাড়ানো ছিল চাল বোঝায় ট্রাককে অভারটেক করার সময় বিপরিতমুখি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি খাদে পড়ে উল্টে যায় ও ট্রাক্টরের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

[৫] সংঘর্ষে ট্রাক্টরের চালক নওগাঁর এনায়েতপুরের সিরাজ (৩৩), শ্রমিক রনি (২১), আসলাম (৪৫) ও মোটরসাইকেল আরোহী আদমদীঘির আল জিলানী রাব্বি (২৭) গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ট্রাক্টর শ্রমিক আব্দুর রশিদের মৃত্যু হয়। ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

[৬] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন এ প্রতিবেদক-কে বলেন, আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ