শিরোনাম
◈ অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি: তারেক রহমান ◈ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমিরের কড়া বার্তা ◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো?

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় কিশোরী অপহরণ গ্রেফতার-২

মো.বশির উদ্দিন:[২] রাজধানীর ডেমরায় ১৫ বছরের এক কিশোরী অপহরণ হয়ছে বলে অভিযাগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের মা বুধবার(২৮ এপ্রিল) রাতে ডেমরা থানায় অভিযুক্ত অপহরণকারী ও তার সহযোগীদর বিরুদ্ধে মামলা করেন।

[৩] আসামিরা হলেন-ডেমরার পূর্ব বক্সনগর নিজাম উদ্দিন টাওয়ারের ভাড়াটিয়া পঞ্চগড়ের আটোয়ারী থানার বর্ষালুপাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. রনি ইসলাম (১৭), তার বোন সালমা আক্তার (২২) ও যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকার জনৈক সবুরের বাড়ীর ভাড়াটিয়া মো. মামুনসহ (৩০) অজ্ঞাত নামা আরও ৪/৫ জন। এদিকে মামলার পরে ওই রাতেই সহযোগী সালমা আক্তার ও মো.মামুনকে গ্রেফতার করে বৃহস্পতিবার বেলা ১১ টায় আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।

[৪] তবে এ ঘটনায় অপহৃত ওই কিশোরী ও প্রধান আসামি পলাতক রয়েছে।জানা যায়, গত ২৫ এপ্রিল পূর্ব বক্সনগর এলাকায় অহৃতের বাড়ীর সামনে থেকে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার ভাড়াটিয়া অপহরণকারী রনি ইসলাম ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। আর এ ঘটনা পাশের বাড়ীর ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসি ক্যামেরা) ধরা পরে।

[৫] এদিকে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার সাব-ইন্সপেক্টর সুব্রত বিশ্বাস বলেন, মামলার পরপরই পুলিশ ২ ও ৩ নং আসামিকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পলাতক রয়েছে। তবে খুব শিগগিরি ১নং আসামি রনি ও অজ্ঞাতনামা পলাতকদেরও গ্রেফতারসহ অপহৃত ময়েটিকে উদ্ধার করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়